বিমানেই সন্তানের জন্ম দিলেন আফগান নারী

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২০:৪৪

ছবি: টুইটার

কাবুল থেকে সেনা প্রত্যাহারের একটি মার্কিন ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমানেই সন্তানের জন্ম দিয়েছেন এক আফগান নারী। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রোববার টুইটারে এ তথ্য নিশ্চিত করে।

ইউএস এয়ার মোবিলিটি কমান্ড জানান, মধ্যপ্রাচ্যের একটি অস্থায়ী ঘাঁটি হয়ে জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে সৈন্যদের পৌঁছে দিচ্ছিলো সি-সেভেনটিন পরিবহন বিমানটি। তাদের সঙ্গে ছিলেন ওই অন্তঃসত্ত্বা আফগান নারী। সন্তান প্রসবের পর ওই নারীকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। মা ও মেয়ে দুজনই ভালো আছে বলে জানা গেছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা ও নাগরিকদের সরিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে রামস্টাইন। কাবুল থেকে বিভিন্ন বিমানে করে বহু মানুষ সরাসরি কাতারে যাচ্ছেন। সেখান থেকে তাদের জার্মানিতে নেওয়া হচ্ছে সি-সেভেনটিন পরিবহন বিমানে করে। রামস্টাইন এয়ার বেইজে পাঁচ হাজার মানুষকে রাখার ব্যবস্থা আছে। জরুরিভিত্তিতে ওই ঘাঁটির ধারণ ক্ষমতা বাড়িয়ে সাড়ে সাত হাজার করা হচ্ছে।

জুলাই মাস থেকে ২২ হাজার মানুষকে কাবুল থেকে সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৪ অগাস্টের পর থেকে নেওয়া হয়েছে ১৭ হাজার মানুষকে।সূত্র: সিএনএন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর