অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ১৫:৩৪

ছবিঃ সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (২০ আগস্ট) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীরা হামলা চালালে এই ঘটনা ঘটে। 

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছর নাইজারের ওই অঞ্চলে বন্দুকধারীরা একের পর এক হামলা চালিয়েছে এবং বেসামরিক সাধারণ মানুষকে হত্যা করেছে। সর্বশেষ এই হামলা ও নিহতের ঘটনাটি তারই একটি উদাহরণ।

আলজাজিরা জানিয়েছে, দেশটির একটি নিরাপত্তা সূত্র হামলার কথা নিশ্চিত করেছে এবং নিহতের সংখ্যা ১৭ বলে জানিয়েছে।

শনিবার স্থানীয় মেয়র হালিদো জিবো বার্তসংস্থা রয়টার্সকে জানান, শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীরা নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিল্লাবেরি অঞ্চলের থেইম গ্রামে হামলা করে এবং ১৬ জনকে হত্যা করে।

এর আগে গত সোমবার ওই একই অঞ্চলের অন্য একটি গ্রামে হামলা চালিয়ে ৩৭ জন সাধারণ নাগরিককে হত্যা করে বন্দুকধারীরা। নিহততের মধ্যে ১৪ জন শিশুও ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর