যুদ্ধের দ্বারপ্রান্তে রাশিয়া-ইউক্রেন

সময় ট্রিবিউন | ১৫ এপ্রিল ২০২১, ১৯:৩৬

ছবি: ইন্টারনেট

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিরোধে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। আগেই রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পূর্ব ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা যখন প্রচণ্ড পর্যায়ে তখন এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি।জানা গেছে, রাশিয়ার সর্বাত্মক প্রস্তুতির মধ্যেই সীমান্তে মহড়া চালিয়েছে কিয়েভ।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সংকট নিরসনে চাপ দিয়েছেন। আর জার্মানি উসকানির অভিযোগ এনেছে রাশিয়ার বিরুদ্ধে। সংকট সমাধানে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো।

উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালের পর সীমান্তে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন করেছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সরকার ‘অনন্তকাল ধরে’ যুদ্ধ চালানোর মানসিকতা পোষণ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সেই সঙ্গে ইউক্রেনের প্রতি সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়ায় তুরস্ক সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর