রোববার থেকে চলবে বাংলাদেশ-কুয়েত ফ্লাইট

সময় ট্রিবিউন | ২১ আগষ্ট ২০২১, ০৩:০৪

ছবি : ইন্টারনেট

কুয়েতের মন্ত্রিপরিষদ বাংলাদেশসহ ছয় দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি দিয়েছেন। দেশটির মন্ত্রিপরিষদের এক সভার বরাত দিয়ে কুয়েতের স্থানীয় গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল কাবাস এর প্রতিবেদনে বলা হয়, সরকারি নির্দেশনা মেনে বাংলাদেশ,মিসর, নেপাল, ভারত, শ্রীলঙ্কার সঙ্গে রোববার (২২ আগস্ট) থেকে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। করোনা নেগেটিভ সনদ, কুয়েত সরকার অনুমোদিত অক্সফোর্ড, ফাইজার মডার্না টিকা দুই ডোজ অথবা জনসন-এর এক ডোজ টিকা নেওয়ার সনদসহ বিস্তারিত তথ্য দিয়ে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিবন্ধন করতে পারবেন। অনুমোদন পাওয়া প্রবাসীরা দেশটিতে প্রবেশের সুযোগ পাবে।

উল্লেখ্য, বিভিন্ন দেশের মোট ৯১ হাজার ৮০৫ জন প্রবাসীর সনদ অনুমোদন দিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন ভুলের কারণে ৫২ হাজার ৯৬৩ জনের নিবন্ধন প্রত্যাহার করেছে। ১ লা আগস্ট থেকে কুয়েতে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও বাংলাদেশ, ভারত, নেপালসহ কয়েকটি দেশে করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা ছিলো।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর