মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ২২:২৬

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব-ফাইল ছবি

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে।  

স্থানীয় সময় শুক্রবার (২০ আগস্ট) মালয় শাসকদের সঙ্গে বিশেষ বৈঠকের পর ইসমাইল সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আদেশ দিয়েছেন রাজা আল সুলতান আবদুল্লাহ।

আগামীকাল শনিবার (২১ আগস্ট) কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে তার শপথ অনুষ্ঠান হবে।

মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, নতুন প্রধানমন্ত্রী যাচাইয়ের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে দেশটির ২২০ জন সংসদ সদস্যদের কাছে অনলাইন ভোট চাওয়া হয়েছিল, যার সময়সীমা ছিল বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে দেশটির দেওয়ান রাকায়াতের স্পিকার দাতুক আজহার আজিজান হারুনের কাছে সংসদ সদস্যদের অংশ্রগ্রহণে অনলাইন ভোটিংয়ে ২২০ আসনের পার্লামেন্টের ১১৪ জন সাংসদের সমর্থনে এগিয়ে থাকেন দাতোক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

এরপর দেশটির রাজা সংসদের ১১৪ জন সদস্যের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচিত ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষে মতামত পেয়েছেন।

এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বলে জানান রাজ পরিবারের মুখপাত্র।

মালয়েশিয়ার ফেডারেল সংবিধানের অনুচ্ছেদ ৪০ (২) এবং ৪৩ (২) (এ)’র ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

এর আগে বিরোধীদের চাপের মুখে অবশেষে পদত্যাগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর সোমবার (১৬ আগস্ট) মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্যরাও পদত্যাগ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর