ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন পুতিন

সময় ট্রিবিউন | ১৫ এপ্রিল ২০২১, ০৭:৫৪

ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার দেশে তৈরি করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। সরকারি বিবৃতি অনুযায়ী দেশের সাধারণ জনগণকে ‘টিকা নেওয়ার জন্য অনুপ্রাণিত করতে’ পুতিন টিকা নিয়েছেন বলা হয়। তবে তিনি কোন টিকা নিচ্ছেন তা জানানো হয়নি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে পুতিন বলেন, ‘এই কক্ষে প্রবেশের আগে আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাতে চাই, আমি ইতোমধ্যে টিকার (করোনাভাইরাস) দ্বিতীয় ডোজও নিয়েছি।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার ধারনা আপনারা নিজের আপনাদের প্রিয়জনদের যত্ন নিতে চান। আপনরা যদি এটা মন থেকে চেয়ে থাকেন তাহলে আপনাদেরকেও আমার মতো টিকা নিতে হবে এবং অনুসরণ করতে হবে আমার উদাহরণ।’
গত ২৩ মার্চ অনানু্ষ্ঠানিকভাবে করোনা টিকার প্রথম ডোজ নেন ৬৮ বছর বয়সী পুতিন। তবে তাকে রাশিয়ার তৈরি তিন করোনা টিকা স্পুটনিক-৫, এপিভ্যাককরোনা কিংবা কোভিভ্যাকের মধ্যে কোনটি দেওয়া হয়েছে ক্রেমলিনের পক্ষ থেকে তা জানানো হয়নি।

মার্চের শেষ দিনে পুতিন সব রাশিয়ানকে টিকা নেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, করোনার বিস্তার ঠেকাতে দেশে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যদি ৭০ শতাংশ মানুষের টিকা নেওয়া হয়ে যায় তাহলে সেসব বিধিনিষেধ তুলে নেওয়া সম্ভব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর