তালেবানকে অভিনন্দন জানাল আল-কায়েদা

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ০০:০৮

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর তালেবানকে অভিনন্দন জানিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদার ইয়েমেন শাখা।

তালেবানকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন আল-কায়েদা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, অনলাইনে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সে প্রকাশ করা হয়েছে আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) বিবৃতি। গতকাল বুধবার এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ‘অধিকার ফিরিয়ে আনতে এবং দখলদারদের বিতাড়িত করতে জিহাদ বৈধ ও বাস্তবসম্মত উপায়’—তালেবানের জয় থেকে এটাই বোঝা যায়। গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার তৎপরতা প্রতারণার শামিল। এটি একই পথে ঘুরপাক খাওয়ার মতো, যার শুরু ও শেষে কিছুই নেই।

তালেবানের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক বেশ পুরোনো। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। সে সময় আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল তারা। তালেবানের এই পৃষ্ঠপোষকতার কারণে ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। সে বছরই পতন হয় তালেবান সরকারের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২