তালেবানের কাবুল দখল, বাইডেনের পদত্যাগ চাইলেন ট্রাম্প

সময় ট্রিবিউন | ১৬ আগষ্ট ২০২১, ১৭:১৯

ছবি: ইন্টারনেট

পুরো আফগানিস্তানের দখল নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার (১৫ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আফগানিস্তানে জো বাইডেন যেটা ঘটতে দিয়েছেন, তার জন্য এখনই তার পদত্যাগ করা উচিত। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধি, ঘরোয়া অভিবাসনসহ অর্থনৈতিক ও জ্বালানি নীতি নিয়েও বাইডেনের সমালোচনা করেন তিনি।

দীর্ঘ দুই দশক পর আফগানিস্তান ফের তালেবানের কব্জায় চলে এসেছে। রোববার তারা আফগান রাজধানী কাবুলের দখল নেয়। আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা সরানোর কথা থাকলেও এর দুই সপ্তাহেরও বেশি সময় আগে কাবুল দখলে নেয় তালেবান।

তবে আফগানিস্তান থেকে সেনা সরানোর বিষয়ে তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল ট্রাম্প প্রশাসন। সেই চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের মধ্যে দেশটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১১ সেপ্টম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের তারিখ ঠিক করেন। পরে সেই তারিখ আরও এগিয়ে নিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।

একই দিন আরেক এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে জো বাইডেন যেটা করেছেন, তা আসলে অদ্ভূত। এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়গুলোর একটি হিসেবে লেখা থাকবে। ’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর