লেবাননে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২০

সময় ট্রিবিউন | ১৫ আগষ্ট ২০২১, ২০:২৬

ছবি: ইন্টারনেট

লেবাননের উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৯ জন।

লেবানন রেডক্রসের বরাত দিয়ে আলজাজিরা রবিবার এ কথা জানিয়েছে।

জানা গেছে, গোপন মজুদ থেকে জব্দ করার পর লেবাননের সেনাবাহিনী জনসাধারণের মাঝে এই ট্যাংকারে করে গ্যাসোলিন বিতরণ করছিল।

বর্তমানে লেবানন তীব্র জ্বালানি সংকট চলছে। গত সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টুইটারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেছেন, ‘আক্কারের হত্যাকাণ্ড বন্দরের হত্যাকাণ্ড থেকে আলাদা নয়।’

এর মাধ্যমে এক বছর আগে বৈরুত বন্দরে হওয়া বিস্ফোরণের দিকে ইঙ্গিত করেছেন তিনি।

হারিরি দেশটির নেতৃস্থানীয় সুন্নি মুসলিম রাজনীতিক। লেবাননের উত্তরাঞ্চলে সুন্নি মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের পার্টির বর্তমান প্রধান জিবরান বাসিল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা