করোনায় মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় ফের লকডাউন

সময় ট্রিবিউন | ১৫ আগষ্ট ২০২১, ০১:৩৮

ছবিঃ সংগৃহীত

করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইরানে ফের লকডাউন ঘোষণা করেছে। ইরান সরকার করোনা মোকাবিলা নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ-হতাশার সঙ্গে দেশে কোভিডের সংক্রমণ আর মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় দেশজুড়ে ছয় দিনের জন্য লকডাউন বিধিনিষেধ জারি করেছে ইরানের সরকার। 

 শুক্রবার (১৩আগষ্ট) মহামারিতে সবচেয়ে প্রাণঘাতী দিন দেখেছে রাজধানী তেহরান। এদিন তেহরানে ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১৬ জনের মৃত্যু হয়েছে কোভিডে। তেহরানের বেহেস্ত-ই-জাহরা কবরস্থানের ৫১ বছরের ইতিহাসে একদিনে এত লাশ দাফন হয়নি।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার দেশটিতে নতুন করে ৪৬৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ২৯ হাজার ৭০০। প্রাদুর্ভাব শুরুর পর মধ্যপ্রাচ্যের এই দেশটিতে করোনায় প্রাণহানি ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। 

প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি নেতৃত্বাধীন করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টাস্কফোর্স শনিবার জানিয়েছে, দেশজুড়ে এ লকডাউন আগামী সোমবার থেকে শুরু হবে। সব ধরনের অফিস, ব্যাংক ও জরুরি নয় এমন ব্যাবসায়িক কার্যক্রম এ সময় বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে এক শহর থেকে আরেক শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হবে; যা চলবে আগামী শনিবার মধ্যরাত পর্যন্ত। বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থাকে বাঁচাতে দুই সপ্তাহের কঠোর লকডাউন প্রয়োজন স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকির আহ্বানের পর লকডাউন হলো ইরান। 

এ মাসের শুরুতে ইরানের স্বাস্থ্যমন্ত্রী কঠোর লকডাউন জারির আহ্বান জানিয়ে এই লকডাউন কার্যকর করতে দেশজুড়ে সামরিক বাহিনীর সদস্যদে মোতায়েনের কথা বলেছিলেন। কারণ লকডাউন কার্যকরে কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় এর আগে লকডাউন তেমন সফল হয়নি।

সূত্র: আল-জাজিরা   



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২