আফগান কমান্ডার ইসমাইল খান তালেবানের হাতে বন্দি

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ০৫:১১

ইসমাইল খান-ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিশিষ্ট যোদ্ধা ইসমাইল খানকে বন্দি করেছে তালেবান। ইসমাইল খানের বয়স ৭০ এর কোঠায়। তিনি আফগানিস্তানের সবচেয়ে বিশিষ্ট একজন কমান্ডার। হেরাত নগরীতে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।

তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ ইসমাইল খানকে বন্দি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তৃতীয় বৃহত্তম হেরাত নগরীর বেশির ভাগই দখল করে নেওয়ার পাশাপাশি আফগান নেতাকে বন্দির ঘটনা ঘটলো এবার। খবর রয়টার্সের।

তালেবান যোদ্ধারা বৃহস্পতিবার হেরাতের অধিকাংশ এলাকা দখলে নেয়। আফগানিস্তানের গুরুত্বপূর্ণ এই প্রদেশ তালেবানের দখলে যাওয়া সরকারের জন্য বিরাট ধাক্কা হিসেবে মনে করা হচ্ছিল। এরপর শুক্রবার তালেবান হেরাতের স্থানীয় প্রশাসনকে আত্মসমর্পণের আহ্বান জানায়। আত্মসমর্পণকারীদের তারা কোনো ক্ষতি করবে না বলে ঘোষণা দেয়। এরপর সেখানকার প্রশাসন- সেনা সদরদপ্তর, বিমানবন্দর এবং সরকারি স্থাপনাগুলোতে থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়।

রয়টার্সের খবরে বলা হয়, হেরাত আফগান সরকারের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এখানকার যোদ্ধা ইসমাইল খান স্থানীয় যোদ্ধাদের একত্র করে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু শুক্রবার তিনি তালেবানের হাতে বন্দি হলেন।

খবরে আরও বলা হয়, তালেবানের সঙ্গে এক চুক্তি মোতাবেক- হেরাতের বর্তমান গভর্নর, কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাসহ ইসমাইল খানকে তালেবান যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়। তবে চুক্তিতে কী ছিল সেটার বিস্তারিত জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা