করোনার তৃতীয় ডোজের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ২৩:৪৬

করোনাভাইরাসের ভ্যাকসিন-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের তৃতীয় ডোজের টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল, তাদের জন্য তৃতীয় ডোজ অনুমোদন করলো সরকার।

বৃহস্পতিবার এফডিএ'র ওয়েবসাইটে এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনার বিরুদ্ধে যারা 'ইমিউনকমপ্রোমাইজড' (প্রতিরোধ ক্ষমতা কম), তারা মডার্না ও ফাইজারের বুস্টার ডোজ ব্যবহার করতে পারবেন।

'ইমিউনকমপ্রোমাইজড' বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা মূলত শারীরিক জটিলতার ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে দেখা যায়। যাদের এইচআইভি-এইডসের মতো দীর্ঘস্থায়ী রোগ আছে, যারা ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, যাদের শরীরে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, যাদের অতিরিক্ত ধূমপানের কারণে শারীরিক জটিলতা আছে, তাদের করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল হতে পারে।

এর আগে, ইসরায়েল ও জার্মানির মতো আরও কয়েকটি দেশ করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ও অন্যান্য সংকট এড়াতে তৃতীয় শট দেওয়ার পরিকল্পনা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর