তালেবানের সঙ্গে আফগান সরকারকে কাজ করার আহ্বান ইইউর

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ১৮:১৩

ইইউ'র পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেফ বোরেল-ফাইল ছবি

তালেবানের উত্থানের কারণে আফগানিস্তানে সহিংসতা ও শরণার্থী সংকট বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আর তাই আফগান সরকারকে তালেবানের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার ইইউ'র পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই আহ্বান জানিয়েছেন বলে শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতি তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমঝোতায় পৌঁছানোর জন্য আফগান সরকারের উচিত তালেবানের সঙ্গে যোগাযোগ করা।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য নিষ্পত্তি, সব স্টেকহোল্ডারদের প্রতিনিধিত্ব বৃদ্ধি ও একতার দৃষ্টিভঙ্গি থেকে আমরা আফগান সরকারকে তালেবানের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করি।

বোরেল আরও বলেন, আফগানিস্তানের জন্য ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তার চাবিকাঠি হচ্ছে বিদ্যমান সংকটের শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাধান এবং নারী, পুরুষ, সংখ্যালঘু নির্বিশেষে সব আফগানদের মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন।

বোরেল তালেবানদের অবিলম্বে নিয়মিত ও কাঠামোগত আলোচনা শুরু, সহিংসতা বন্ধ ও একটি স্থায়ী যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বানও জানান।

তিনি বলেন, এই অব্যাহত হামলা আফগান নাগরিকদের জন্য অস্বাভাবিক কষ্টের কারণ হয়ে উঠছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার সন্ধানে আফগানিস্তান ছেড়ে আসা নাগরিকদের সংখ্যা বাড়ছে।

এ ছাড়া, তালেবান যদি জোর করে ক্ষমতা নেয় ও একটি ইসলামী আমিরাত পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে তবে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না, বিচ্ছিন্নতা ও আন্তর্জাতিক অসহযোগিতার মুখে পড়বে এবং আফগানিস্তানে সংঘাত ও অস্থিতিশীলতার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২