গর্ভবতী নারীদের করোনার ভ্যাকসিন নেওয়ার সুপারিশ সিডিসির

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ২৩:২৯

ছবি: সংগৃহীত

ঝুঁকি এড়াতে গর্ভবতী নারীদের অতিমারি করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি)।

সংস্থাটি জানিয়েছে অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন দেওয়া উচিৎ, কারণ তাদের একটি নতুন বিশ্লেষণে টিকা নেওয়ার সঙ্গে গর্ভপাতের ঝুঁকি বাড়ার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ সংস্থাটির মতে, ভ্যাকসিন নেওয়া নারীদের ক্ষেত্রে গর্ভপাতের হার স্বাভাবিক পরিস্থিতিতে গর্ভপাতের হারের সঙ্গে তুলনীয়। অন্তঃসত্ত্বা নারীরা জরুরি ব্যবহারের জন্যে অনুমোদিত ফাইজার, মডার্না বা জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের যেকোনো একটি নিতে পারবেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে সংস্থাটি অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করেনি। তবে তারা নারীদেরকে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিয়ে তাদের চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে বলেছিল।

সিডিসি'র দেওয়া তথ্য অনুযায়ী, গর্ভধারণের কারণে করোনায় আক্রান্ত নারীদের মারাত্মক অসুস্থ হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং গর্ভধারণ অবস্থায় করোনায় আক্রান্ত হলে নির্ধারিত সময়ের আগে সন্তান জন্ম দেওয়ার ঝুঁকি বাড়ে।

সিডিসি জানিয়েছে, তারা এখন ১২ বছর ও এর চেয়ে বেশি বয়সী মানুষদের করোনা ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করছে। এ তালিকায় অন্তঃসত্ত্বা নারী, সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মা, গর্ভধারণের চেষ্টা করছেন বা অদূর ভবিষ্যতে সন্তান নেবেন— এরকম সবাই রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর