ইন্দোনেশিয়ায় করোনা রোগীদের সেবায় ব্যবহার হচ্ছে রোবট

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ২১:৫৫

ছবি: ইন্টারনেট

করোনায় মৃত্যুতে শীর্ষে থাকা দেশ ইন্দোনেশিয়ায় করোনা রোগীদের সেবায় ব্যবহৃত হচ্ছে স্থানীয়দের তৈরি একটি রোবট। অভিনব এই রোবটটি করোনা আক্রান্ত রোগী আর সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তির কাছে পৌঁছে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় নানা জিনিসপত্র। এমনকি রোবটটিকে জীবাণুনাশক ছিটাতেও ব্যবহার করা হচ্ছে।

তবে রোবটটিকে মূলত বানানো হয়েছিলো স্থানীয়দের বিনোদন দিতে। কিন্তু করোনাকালে বদলে গেছে এটির ব্যবহার। আর নাম পাল্টে রাখা হয়েছে ডেল্টা রোবট। করোনা আক্রান্তদের সহায়তায় নানাভাবে কাজে লাগানো হচ্ছে এটি।

পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়া শহরের উপকণ্ঠের একটি গ্রামে করোনা রোগী কিংবা সন্দেহজনক করোনা আক্রান্তদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে ডেল্টা রোবট। এমনকি প্রয়োজনে মুচকি হাসিও বিনিময় করছে কারো কারো সাথে। দিচ্ছে শুভেচ্ছাবার্তা।

আসেয়ান্তো নামে এক ব্যক্তি আর তার দল মিলে বানিয়েছে এই রোবট। এটি বানাতে ব্যবহার করা হয়েছে গাড়ির চেসিস, কম্পিউটার মনিটর, রাইস কুকারের মতো ফেলে দেওয়া গৃহস্থালি সামগ্রী। আসেয়ান্তো বলন, সাধারণ মানুষের জন্যই বানানো হয়েছে ডেল্টা। এটা একেবারেই আমাদের নিজস্ব জিনিস। কোনও জটিলতা নেই। ফেলে দেওয়া সব জিনিস কাজে লাগিয়েছি। ভালো লাগছে এই কঠিন সময়ে মানুষকে সহায়তা করতে পেরে।

অবশ্য এ কাজে তাদের সব ধরনের সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

টেলকম ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক বেনজির ইমাম বলেন, আইডিয়াটা গ্রামের মানুষদেরই। পুরো কৃতিত্বটাই তাদের। আমরা শুধু আর্থিক আর কারিগরি সহায়তা দিয়েছি। প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য করাটা অনেক বড় ব্যাপার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর