আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ ৪২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ১৭:৩০

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে সোমবার রাত থেকে ভয়াবহ এ দাবানলের সৃষ্টি হয়-ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ ৪২ জন মারা গেছেন। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে সোমবার রাত থেকে ভয়াবহ এ দাবানলের সৃষ্টি হয়।

দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমানের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দেশটির রাজধানীর পূর্বাঞ্চলীয় কাবিলাই অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দাবানলের কারণে সৃষ্ট উঁচু ধোঁয়ায় এলাকাগুলো ঢেকে গেছে।

এদিকে আলজেরিয়ায় এই আগুনের সূত্রপাত হয় বেজাইয়া ও তিজি ওউজোউ এলাকায়। দাবানল ছড়িয়ে পড়ার পর বিপদাপন্ন মানুষের উদ্ধারে কাজ শুরু করেন দেশটির সেনাসদস্যরা।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান বলেন, চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছি। এ ছাড়া ছড়িয়ে পড়া আগুন নেভাতে প্লেন ভাড়া করা হচ্ছে বলেও জানান তিনি।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাসদস্যদের কারণে দাবানলের কবল থেকে নারী ও শিশুসহ ১১০ জন মানুষ রক্ষা পেয়েছেন। এ ছাড়া উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে আরও ১৪ সেনাসদস্য আহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর