জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক | ৭ আগষ্ট ২০২১, ১৭:০৮

ছবি: ইন্টারনেট

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা অথবা আহত করার পরিকল্পনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। আটক করা ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, ফিও হেইন হুত এবং ইয়ে হেইন জাউ পরিকল্পনা করেছিলেন। ভাড়া করা আততায়ীর মাধ্যমে রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনের ওপর হামলা চালানো হবে, যাতে তিনি রাষ্ট্রদূতের পদ থেকে সরে দাঁড়ান।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে কিয়াও মোয়ে তুন সামরিক জান্তা সরকারের কড়া সমালোচনা করে আসছেন।

সামরিক জান্তা পরবর্তীকালে কিয়াও মোয়ে তুনকে বরখাস্ত করে। কিন্তু, তিনি বিশ্ব দরবারে মিয়ানমারের বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন।

এদিকে, সর্বশেষ এই ঘটনার ব্যাপারে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারজুড়ে ব্যাপক বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।

মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্যেরাসহ আরও অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নির কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিও হেইন হুত এবং ইয়ে হেইন জাউ মিলে পরিকল্পনা করছিলেন—জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতের ওপর হামলা করে আহত অথবা হত্যা করা হবে। যুক্তরাষ্ট্রের মাটিতে এই হামলা করার পরিকল্পনা করা হচ্ছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিদেশি কূটনীতিক ও কর্মকর্তাদের নিরাপত্তায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নিরলস চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।’

চলতি বছরের শুরুর দিকে ২০ বছর বয়সী ফিও হেইন হুতের অ্যাকাউন্টে চার হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন ২৮ বছর বয়সী ইয়ে হেইন জাউ। যে অর্থ হামলার পরিকল্পনার অগ্রিম হিসাবে দেওয়ার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর