পদত্যাগ করতে অস্বীকার জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ০৩:৪৬

ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করতে অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রী বুধবার বলেছেন, সেপ্টেম্বরে তিনি অনাস্থা ভোট মোকাবেলা করবেন। দেশটিতে বর্তমানে তীব্র রাজনৈতিক অস্থিরতা চলছে। খবর বাসসের।

এদিকে মঙ্গলবার ইউনাইটেড মালয়জ ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) এর বেশ কিছু সদস্য জোট থেকে তাদের সমর্থন প্রত্যাহার করায় দেশটির রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হয়। একজন মন্ত্রীও পদত্যাগ করেছেন।
ইউএমএনও এর নেতৃবৃন্দ বলছেন, সমর্থন প্রত্যাহারের অর্থ হচ্ছে পার্লামেন্টে মুহিউদ্দিন আর সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকছেন না।

এ প্রেক্ষাপটে মুহিউদ্দিন তার শীর্ষ উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন। এছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহের সাথেও সাক্ষাত করেছেন। দেশটির রাজনীতিতে রাজার সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।

রাজার সাথে বৈঠকে তিনি পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে বলে জানান। টেলিভিশন ভাষণে মুহিউদ্দিন বলেন, তিনি সেপ্টেম্বরে অনাস্থা ভোটের আয়োজন করবেন বলেও রাজাকে অবহিত করেছেন। রাজা তার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর জোট সরকারের অভ্যন্তরীণ কোন্দলের জেরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু জোটের প্রধান মিত্ররা সমর্থন প্রত্যাহার করলে তার সরকার সংকটে পড়ে। এ ছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় তার সরকার ব্যর্থ হয়েছে বলেও বিরোধিরা দাবি করেছে। দেশটিতে মঙ্গলবার আরো ১৭ হাজার ১০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৩ হাজার ২৯১ জন। মারা গেছে এ পর্যন্ত ৯ হাজার ৫০০-এর বেশি লোক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর