করোনা টিকার বুস্টার ডোজ দেবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | ৪ আগষ্ট ২০২১, ০৩:৫৫

ছবি: ইন্টারনেট

সেপ্টেম্বর থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু করবে জার্মানি। এ সময়ে ১২ থেকে ১৭ বছর বয়সীরাও যাতে এ টিকা পায় তার সুযোগ করে দেয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী জ্যা স্পান ও তার ১৬ জন সহকর্মীর বৈঠকের পর তারা এ বিষয়ে সম্মত হন। এ সময় তারা বয়স্ক ও যারা ঝুঁকিতে রয়েছে তাদের অবশ্যই বুস্টার ডোজ নেয়া উচিত বলে মত প্রকাশ করেন।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ডকুমেন্টে বলা হয়েছে, যারা অ্যাস্ট্রাজেনকার দুটি ডোজ কিংবা জনসন এন্ড জনসনের একটি ডোজ নিয়েছে তারাও বুস্টার ডোজ নিতে পারবে।

স্বাস্থ্য মন্ত্রী ও সহকর্মীদের বৈঠকে ১২ কিংবা তার বেশি বয়সীদের জন্য টিকা পাওয়া সহজ করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ, আশেপাশের দেশগুলোর তুলনায় জার্মানির সংক্রমণ পরিস্থিতি ভালো। কিন্তু টিকা নেওয়ার ধীর গতিতে দেশটি উদ্বিগ্ন। জার্মানিতে এখন পর্যন্ত ৫২ শতাংশেরও বেশি লোক টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর