পেরুতে শক্তিশালী ভূমিকম্প

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ২০:২১

প্রতীকী ছবি

পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। সে সময় পেরুর উত্তর উপকূলে তীব্র কম্পনে লোকজন ভয়ে বাড়ি-ঘর থেকে বেরিয়ে আসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) রাতে ভূমিকম্পটি আঘাত হানে। সুলানা শহর থেকে ৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূকম্পনে শতাব্দীর পুরোনো একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কমপক্ষে একজন আহত হয়েছে বলে জানা গেছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৩ দশমিক ১৮ কিলোমিটার। এ সময় লোকজন আতঙ্কে রাস্তায় নেমে আসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ইকুয়েডরের দক্ষিণাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সুলানা শহরের বহু মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ভূমিকম্পের ফলে ধসে পড়া দেয়াল চাপায় আহত হয়েছেন এক নারী। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ১৬শ’ শতাব্দীর পুরোনো একটি গির্জা ভেঙে পড়েছে। ভূমিকম্পে আরও দুটি প্রার্থনার স্থান এবং তিনটি দমকল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, রাজধানী লিমা থেকে ৯৯০ কিলোমিটার দূরের পিউরা শহরের একটি সুপার মার্কেটের জিনিসপত্র প্রচণ্ড কম্পনের কারণে মাটিতে পড়ে যাচ্ছে।

এ ঘটনায় একটি সামরিক প্যারেডে অংশ নেয়ার কথা থাকলেও তা বাতিল করেছেন প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলো। তিনি পিউরাতে সফর করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, পেরু ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় প্রায়ই সেখানে ভূমিকম্প আঘাত হানে। গত ২৩ জুন দেশটিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা