টিকা নিলেই মিলবে ১০০ ডলার

সময় ট্রিবিউন | ৩০ জুলাই ২০২১, ১৮:০৫

ফাইল ছবি

স্বাভাবিক জীবনে ফিরতে বিশ্বের সব দেশেই চলছে টিকাদান কর্মসূচি। এমন পরিস্থিতিতে নতুন করে টিকা নেওয়া ব্যক্তিদের ১০০ মার্কিন ডলার করে প্রদান করার ভিন্ন এক সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অঙ্গরাজ্যগুলোকে এ বিষয়ক নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি ভারতে প্রথম শনাক্ত করোনার ডেল্টা ধরনের ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে দেশটিতে কমছে টিকাদানের গতিও। এমন পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি জোরদার করতে এবং টিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে এমন নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

বার্তাসংস্থা রয়টার্সকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ সম্পর্কে বলেন , ‘যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসন ও সরকারি বিভিন্ন সেবাখাতের কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকার ডোজ সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। যারা টিকার ডোজ নিতে ইচ্ছুক নন, তারা যেন নিয়মিত করোনা টেস্ট করানো, সামাজিক দূরত্ববিধি, নিয়মিত মাস্ক পরা ও ভ্রমণ বিষয়ক সীমাবদ্ধতা মেনে চলেন।’

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকেরও কম মানুষ এখন পর্যন্ত পুরোপুরি টিকার আওতায় এসেছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন বলেন, করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভাষায়, এতে করে ‘টিকা না নেওয়াদের মহামারি’ খারাপ পরিস্থিতিতে চলে গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর