প্রবল বন্যায় লণ্ডভণ্ড আফগানিস্তান, ১৫০ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩০ জুলাই ২০২১, ০৫:১৮

আফগানিস্তানের নূরিস্তান প্রদেশে প্রবল বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে চারপাশ। প্রবল বন্যায় ১৫০ জন মারা গেছে-ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নূরিস্তান প্রদেশে প্রবল বন্যায় ১৫০ জন মারা গেছে। আকস্মিক এ বন্যায় কমপক্ষে একশ ঘর বিধ্বস্ত হয়েছে। বানের পানি ও কাঁদামাটিতে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার তুরস্কের সংবামাধ্যম টিরটি তাদের খবরে জানিয়েছে, পাহাড়ের পাদদেশে থাকা বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও তল্লাশি চালাচ্ছে গ্রামবাসী।

আফগানিস্তানের নূরিস্তান প্রদেশ তালেবান শাসিত। সেখানে তালেবানের শাসন কায়েম থাকায় আফগান সরকারের কার্যক্রম নেই বললেই চলে। এতে করে কোন ধরনের উদ্ধার তৎপরতা চালাতে পারেনি দেশটির সরকার।

এ বিষয়ে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ জানান, পাহাড়ি ঢলের পানি তারদেশ গ্রামের শতাধিক ঘরে ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত অনেক পরিবার পার্শ্ববর্তী কুনার অঞ্চলে আশ্রয় নিয়েছেন।

উদ্ধার কাজের সুযোগ দিতে তালেবানের প্রতি অনুরোধ জানিয়েছে নূরিস্তানের সরকার। তালেবান বলছে, এই এলাকায় মানবাধিকার সংস্থাগুলোকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া নিজেরাও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর