ডিজিটাল নিরাপত্তা আইন: বাংলাদেশে চলতি বছর ৪৩৩ জন গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৭ জুলাই ২০২১, ০২:০২

ফাইল ছবি

বাংলাদেশে চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি আইনের (ডিএসএ) মামলায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কারা অধিদপ্তরকে উদ্ধৃত করে তাদের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার ‘বাংলাদেশ: ভিন্নমতের কোনো স্থান নেই—অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে অভিযান’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০১৮ সালের অক্টোবরে ডিএসএ প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে ২ হাজার ব্যক্তির বিরুদ্ধে ১ হাজার ৩০০টি মামলা করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত ২৪ পৃষ্ঠার ওই প্রতিবেদনে লেখক মোশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ডিএসএর আওতায় আটক ১০ জনের ঘটনার পর্যালোচনা করা হয়েছে।

তাঁদের ঘটনাগুলো পর্যালোচনা করে প্রতিবেদনে বলা হয়েছে, ওই আইনে কর্তৃপক্ষকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছে যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু ক্ষমতাধর ব্যক্তিদের সমালোচনার অভিযোগে তাঁদের গুম, নিবর্তনমূলক গ্রেপ্তার, নির্যাতনসহ ব্যাপকতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর