করোনা মোকাবেলায় ভুল পথে যুক্তরাষ্ট্র: ডা. ফাউসি

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ২০:১৭

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত যারা করোনাভাইরাসের টিকা নেননি, তাদের মধ্যে সংক্রমণ বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্র করোনা মহামারিতে ভুল পথে যাচ্ছে।

তিনি আরো বলেছেন, যেসব এলাকায় টিকা প্রদানের হার কম, সেসব এলাকায় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব বেশি। সংক্রমণ কমাতে টিকা নেওয়া মার্কিনিদের মাস্ক পরার নির্দেশনা দেওয়ার কথা বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা। এছাড়া দুর্বল লোকজনদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রে করোনা টিকা নেননি এমন মানুষের মধ্যে করোনা মহামারি আকার ধারণ করছে। স্থানীয় সময় রবিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিক্যাল উপদেষ্টা।

ফাউসি বলেছেন, যেসব এলাকায় টিকা দেওয়ার হার কম, সেখানকার স্থানীয় নেতাদের উচিত মানুষকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহিত করা। স্থানীয় সরকার সিডিসির নির্দেশনা অনুসরণ করে নিজস্ব বিধিনিষেধ আরোপ করতে পারে বলেও মত দেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর