গৃহকর্মীদের নিবন্ধন দিল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | ২৬ জুলাই ২০২১, ১৮:৪৬

ছবি: বিবিসি

শ্রীলংকার যারা গৃহকর্মীর কাজ করছে কিংবা যারা এই পেশায় নিয়োগ পেতে চায়, তাদের সবাইকে স্থানীয় কর্মকর্তাদের কাছে নিবন্ধন করার আদেশ দিয়েছে দেশটির সরকার। এ মাসে বিরোধী দলীয় এক রাজনীতিবিদের বাড়িতে কর্মরত ১৬ বছর বয়স্ক একটি মেয়ের মৃত্যুর পর এই পদক্ষেপ নেয়া হলো।

ওই ঘটনাটির পর শ্রীলংকায় হাজার হাজার গৃহকর্মীর কাজের পরিবেশ নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। সেই মেয়েটি আগুনে পোড়ার ক্ষতের কারণে মারা যায়। কিন্তু ময়না তদন্তে দেখা যায়, তার ওপর যৌন অত্যাচার চালানো হয়েছিল।

রিশাদ বাথিউদিন নামে ওই রাজনীতিবিদের তিনজন আত্মীয়কে এ ব্যাপারে গ্রেফতার করা হয়েছে।

দেশটির একজন মন্ত্রী বলেছেন, নতুন এই পদ্ধতির ফলে তাদের যেন জোর করে কাজ করানো না হয় তা নিশ্চিত হবে।

শ্রীলংকার আইন অনুযায়ী, বাবুর্চি ও অন্যান্য গৃহকর্মীদের জন্য ন্যূনতম বেতন ঠিক করা নেই। এদের বেশিরভাগই তামিল জাতিগোষ্ঠীর, ব্রিটিশ জামানায় যাদের পূর্বপুরুষকে চা বাগানের শ্রমিক হিসেবে ভারত থেকে আনা হয়েছিল।

অনেকেই গৃহকর্তার বাড়িতে থেকেই কাজ করেন এবং গড়পড়তা মাসে ১০০ ডলার সমপরিমাণ অর্থ বেতন পান।

অধিকার কর্মীরা অভিযোগ করছেন, এই গৃহকর্মীদের অনেককেই কোন বিরতি ছাড়া দীর্ঘ সময় কাজ করতে হয় এবং নানা রকম নির্যাতন ভোগ করতে হয়। বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা