ভেনিজুয়েলার আকাশসীমা অতিক্রম করলো মার্কিন বিমান

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ জুলাই ২০২১, ২১:২৭

ফাইল ছবি

ভেনিজুয়েলার আকাশসীমা লংঘন করেছে মার্কিন সামরিক বিমান। দেশটি একে ভয়াবহ উস্কানি হিসেবে উল্লেখ করেছে। একইসঙ্গে ভেনিজুয়েলা এ ধরণের যে কোন আগ্রাসীমূলক তৎপরতার কড়া জবাব দেয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে।

শুক্রবার দেশটির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

ভেনিজুয়েলার ক্যারিবীয় উপকূলের কাছে কলম্বিয়া ও মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণে অংশ নেয়ার প্রেক্ষিতে এ ঘটনা ঘটেছে।

ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সি-১৭ ধরনের একটি ভারি সামরিক যান বৃহস্পতিবার দেশটির আকাশসীমায় তিন মিনিটের জন্য ঢুকে পড়ে। এ সময় এটি প্রায় ১৪ নটিক্যাল মাইল পাড়ি দেয়।

এতে আরো বলা হয়, ভয়াবহ উস্কানিমূলক এই কান্ডটি কলম্বিয়া ও মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণের সময় ঘটেছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক থাকা এবং আগ্রাসীমূলক যে কোন কর্মকান্ডের কড়া জবাব দেয়ার সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার সাথে ভেনিজুয়েলার কূটনৈতিক সম্পর্ক নেই। কলম্বিয়ার সাথে ভেনিজুয়েলার দুই হাজার ২শ’ কিলোমিটারেরও বেশি অভিন্ন সীমান্ত রয়েছে।

ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সময় থেকেই দেশ দুটির সাথে কারাকাসের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কিন্তু ২০১৮ সালে মাদুরোর পুনর্নিবাচনকে কেন্দ্র করে সম্পর্কের উত্তেজনা তীব্র রূপ নেয়।

ওই সময় কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর