ইকুয়েডরে দাঙ্গায় ২২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২১, ০২:০২

ছবি : ইন্টারনেট

ইকুয়েডরের সবচেয়ে বড় দুটি কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত ২২ জন কারাবন্দি নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। চলতি বছর এটি দেশটিতে দ্বিতীয় বড় ধরনের কারা দাঙ্গার ঘটনা। খবর আল জাজিরার।

দেশটির সরকার গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, রাজধানী কিটোর দক্ষিণে গুয়াইয়াস এবং কোটোপাক্সি প্রদেশের ‍দুটি কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটেছে। তারা জানায়, সহিংসতা দমাতে সেখানে স্পেশাল পুলিশ ইউনিট পাঠাতে হয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসসো বলেছেন, আগের সরকারগুলোর মতো আমার সরকারও দুর্বলের মতো আচরণ করবে, এমনটা ভাবলে ভুল করবে দেশকে হুমকির মুখে ঠেলে দিতে চাওয়া মাফিয়ারা।

গত মে মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লাসসো। ভয়াবহ এই হামলার পর দেশের কারা ব্যবস্থা নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেছেন। ওই দাঙ্গার ঘটনায় কিছু পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

কারা ব্যবস্থাপনাকারী সংস্থা এসএনএআই জানিয়েছে, বুধবারই ওই ‍দুটি কারাগারের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এলিট বাহিনী। কোটোপাক্সি কারাগারে অন্তত ১৩ জন বন্দি নিহত হয়েছে। আর ৩৫ কারাবন্দি ও ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

আর ৩১ জন বন্দির কারাগার থেকে পালানোর পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। এদিকে গুয়াইয়াস কারাগারে অন্তত ৮ জন বন্দি নিহত হয়েছে। আর তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সজান্ড্রা ভেলা জানিয়েছে, ৭৮ জন বন্দিকে পুনরায় আটক করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা