ঈদের নামাজের সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে রকেট হামলা (ভিডিও)

সময় ট্রিবিউন | ২০ জুলাই ২০২১, ১৮:৫৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে একাধিক রকেট হামলা হয়েছে-ছবি সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে একাধিক রকেট হামলা হয়েছে। কারা এঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ সময় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনিও নামাজ পড়ছিলেন।

মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ঈদের নামাজের সরাসরি সম্প্রচার করছিল। এ সময় রকেট হামলার শব্দ শোনা যায়।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির সবচেয়ে সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় এই রকেট হামলা চালানো হয়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের দূতাবাস রয়েছে।

ওই ভিডিও’তে দেখা যায়, একাধিক রকেট বিস্ফোরণ সত্ত্বেও প্রেসিডেন্ট আশরাফ গনি নামাজ পড়তে থাকেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই জানান, রাজধানী কাবুলে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়। এ সময় ঈদের ছুটি চলছিল।

তিনি বলেন, ‘আফগানিস্তানের শত্রুরা আজ কাবুলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমাদের টিম এ বিষয়ে তদন্ত করছে।’

ঈদ নামাজের সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে রকেট হামলা (ভিডিও)



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর