করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২১, ২০:০৭

ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। নয়াদিল্লির একটি হাসপাতালে বৃহস্পতিবার সকালে টিকা নেন তিনি। সেই সঙ্গে দেশবাসীর উদ্দেশে দেন একটি বার্তা।

নিজের টুইটারে টিকা গ্রহণের ছবি পোস্ট করেন মোদি। সঙ্গে ছিল দুই নার্স। সেখানে মোদি লেখেন, `আজ এইমসে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাস হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হলো টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে ডোজ নিন। কো-উইনে রেজিস্ট্রার করে নিন।’

গত ১ মার্চ একই হাসপাতালে কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন মোদি।

এ দিকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ জোরালোভাবে আঘাত হেনেছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, এ পর্যন্ত ভারতে এক কোটি ২৯ লাখ ২৬ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছে এক লাখ ৬৬ হাজার ৮৯২ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর