বাংলাদেশকে আরও ১০ লাখ টিকা উপহার দেবে চীন

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২১, ০২:৪৪

ছবিঃ সংগৃহীত

চীনের পক্ষ থেকে বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে দেওয়া হবে।

আজ শুক্রবার (১৬জুলাই) সন্ধ্যা ৬টায় ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান।

পোস্টে তিনি বলেন, ‘মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশি ভাই-বোনদের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেবে চীন।’

তবে, উপহারের ভ্যাকসিন কবে পাঠানো হবে, সে বিষয়টি উল্লেখ করেননি হুয়ালং ইয়ান।

এর আগে, দুই দফায় উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন দিয়েছে চীন।

এছাড়াও আগামীকাল ক্রয়সূত্রে দুটি পৃথক উড়োজাহাজে আগামীকাল শনিবার (১৭ জুলাই) চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে বলে জানা যায়।

চীন থেকে এই ১০ লাখ ডোজ টিকা উপহার পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ চীনের থেকে উপহারস্বরূপ ২১ লাখ ডোজ টিকা পাবে। কেবল উপহারই নয় চীনের সাথে করা চুক্তির ভিত্তিতে বাংলাদেশ চীন থেকে দেড় কোটি সিনোফার্মের টিকা কিনবে বলে জানা যায়। গত সপ্তাহেই বাংলাদেশ নতুন ১৫ লাখ ডোজ টিকা কেনার জন্য চীনের সাথে চুক্তিবদ্ধ হয়।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ফাইজার, মর্ডানা এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২