দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় আতঙ্কে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ০৫:৪৫

ছবি: ইন্টারনেট

দাঙ্গায় উত্তাল দক্ষিণ আফ্রিকায় আতঙ্কে দিন কাটছে বাংলাদেশি প্রবাসীদের। সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর ঘটনায় সহিংসতায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ভয়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছেন না তারা।

কয়েকদিনের সহিংস ঘটনার পর, অনেকটা শান্ত দক্ষিণ আফ্রিকা। অবরোধ, অগ্নিসংযোগ আর লুটপাটে বিভিন্ন শহরে জমেছে আর্বজনার স্তুপ। বৃহস্পতিবার সকাল থেকে এসব আবর্জনা সরানোর কাজ করছেন ক্ষতিগ্রস্তরা।

দাঙ্গায় ক্ষতিগ্রস্ত না হলেও আতঙ্কে দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। এখনও খুলতে পারছেন না দোকানপাট।

দক্ষিণ আফ্রিকার কনসাল জেনারেলের মুখপাত্র ইঞ্জিনিয়ার কাজী মো. মাহমুদ জানান, দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন। তাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছে বাংলাদেশিরা যেন নিরাপত্তা বজায় রেখে চলেন। যে কোনও প্রয়োজনে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় দাঙ্গা শুরু হয়। অগ্নিসংযোগ আর ভাঙচুরের পাশাপাশি লুটপাটে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বুধবার ২৫ হাজার সেনা মোতায়েনের পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর