দক্ষিণ আফ্রিকায় সহিংসতা, নিহত বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্ক | ১৪ জুলাই ২০২১, ১৭:৪৩

ছবি: ইন্টারনেট

সাবেক প্রেসিডেন্ট জেকব জুমাকে গ্রেফতারের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা জুড়ে যে সহিংসতা শুরু হয়েছে, তাতে এখন পর্যন্ত অন্তত ৭২ জন নিহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিকে জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে দোকানপাট ও শপিংমলে লুটপাট করছেন বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১২৩৪ জনকে। খবর বিবিসির

সহিংসতা ঠেকাতে পুলিশকে সহায়তার জন্য মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে।

বুধবার বিবিসিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ডারবানের একটি ভবন থেকে একটি শিশুকে নিচে ফেলা হচ্ছে। ওই ভবনের নিচতলায় দোকানে লুটপাটের পর আগুন দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বলছে, সহিংসতা উসকে দিচ্ছে এমন ১২ জনকে চিহ্নিত করা হয়েছে।

রাষ্ট্রপতি সিরিল রামাফোসা এই সহিংসতাকে দক্ষিণ আফ্রিকার নব্বইয়ের দশকের পর দেখা সবচেয়ে ভয়াবহ সহিংসতার বলে অভিহিত করেছেন। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। গত শনিবার থেকে শুরু হয় এই সহিংসতা।

গত ৭ জুলাই আদালত অবমাননার দায়ে কারাগারে পাঠানো হয় জুমাকে। এর প্রতিবাদে জুমার নিজ প্রদেশ কাওয়াজুলু নাটালে বিক্ষোভ প্রথম দানা বাঁধে। এরপর তা আলেকজান্ডার, জোহানেসবার্গ সিটি, জেপিস টাউন, জার্মিস্টন, পিটারমেরিজবার্গ, ফোর্ডসবার্গ, ডেবিটন ও একটনবিলে ছড়িয়ে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা