দিল্লিতে বন্ধ অধিকাংশ টিকাকেন্দ্র

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ১৭:৪০

ছবিঃ সংগৃহীত

ফুরিয়ে গেছে করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড। ফলে দিল্লিতে সরকার পরিচালিত অধিকাংশ টিকাকেন্দ্র আজ মঙ্গলবার বন্ধ থাকছে।

গতকাল সোমবার (১৩জুলাই) এ কথা জানিয়েছেন দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। 

পর্যাপ্ত টিকা না থাকার কারণে গতকাল সোমবার রাজধানী দিল্লিতে টিকাকরণ হয়েছে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম।

টিকার অভাব নিয়ে মনিশ একটি টুইটে বলেন, দিল্লিতে আবারও টিকা ফুরিয়ে গেছে। বাকি টিকা যা আছে তাতে সর্বোচ্চ আর দুই বা এক দিন চলবে। পরবর্তী লটের টিকা না আসা পর্যন্ত টিকাদান আগামী বেশ কয়েকদিন বন্ধ থাকবে। শুরু হওয়ার এত দিন পরও কেন দেশের টিকাকরণ কর্মসূচিতে ঘাটতি হচ্ছে তা মিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

টিকার অভাবের বিষয়টি নিয়ে আগেও সরব হয়েছিল দিল্লি। ২১ জুন সকল রাজ্যকে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। 

তারপরেও বেশ কিছুদিন টিকা দেওয়া বন্ধ ছিল দিল্লিতে। দিল্লি ছাড়াও পুরো ভারতে গত কয়েক সপ্তাহে টিকাকরণে ঘাটতি দেখা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর