মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনালে বাংলাদেশি কিশোয়ার

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ০৬:৫৮

ছবি: ইন্টারনেট

রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার চূড়ান্ত পর্বে আজ লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক কিশোয়ার চৌধুরী।

মজার মজার দেশীয় খাবার রান্না করে তাক লাগিয়েছেন তিনি। চিরাচরিত বাঙালি খাবার বিশ্ব দরবারে তুলে ধরেছেন কিশোয়ার। খিচুড়ি, বেগুন ভর্তা, আমের টক, খাসির রেজালা, ফুচকা, চটপটি এমনকি মিষ্টি পান। চিরাচরিত বাঙালি খাবারগুলো মাস্টারশেফ প্রতিযোগিতায় ভিন্নরূপে তুলে ধরেছেন কিশোয়ার চৌধুরী।

প্রতি ধাপেই মজাদার সব খাবার রান্না করে বিচারকদের মন জয় করে নেন কিশোয়ার। সেমি ফাইনাল রাউন্ডের তুমুল প্রতিযোগিতামূলক 'সার্ভিস চ্যালেঞ্জ' জিতে ফাইনালে নিজের অবস্থান নিশ্চিত করেন। মিষ্টি পানকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করে বাজিমাত করেন কিশোয়ার।

মেলবোর্নের বাসিন্দা কিশোয়ার চোধুরীর জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই। কিন্তু মনেপ্রাণে ভালোবাসেন বাংলাদেশি খাবার। ভবিষ্যতে বাংলাদেশি খাবার নিয়ে রান্নার বই লেখতে চান কিশোয়ার। আজ ও কাল হবে মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ১৩তম আসরের গ্র্যান্ড ফিনালে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্বাচিত হবেন সেরা প্রতিযোগী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর