কফিনের মধ্যে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা

সময় ট্রিবিউন | ৭ এপ্রিল ২০২১, ২২:৩৫

ছবিঃ সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে হাজার হাজার মানুষের মৃত্যুর এবং মাদক সংক্রান্ত সহিংসতার বিষয় তুলে ধরতে মঙ্গলবার কফিনের মধ্যে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কার্লোস মেয়োর্গা।

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সিউদাদ রাজ্যে ইনকুয়েত্র সোলিডারিও দলের নিম্ন কক্ষের প্রার্থী কার্লোস মেয়োর্গা জানান, এর মাধ্যমে তিনি রাজনীতিবিদদের কাছে বার্তা দেন যে তাদের উদাসীনতার কারণে মানুষ প্রাণ হারাচ্ছে।

মেক্সিকোর সীমান্ত নগরী সিউদাদ জুয়ারেজ ও টেক্সাসের এল পাসোর মধ্যবর্তী একটি সেতুর ওপর এক নির্বাচনী র‌্যালিতে সোনালী রঙের একটি বাক্সের মধ্যে প্রবেশ করেন মেয়োর্গা। মেক্সিকোতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে মনোযোগ আকর্ষণে তিনি এমন ব্যতিক্রমী প্রচারণা চালান।

এ সময় তার সাথে ছিলেন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরিধান এবং ফুলের তোড়া বহন করা সহযোগীরা। বর্তমানে মেক্সিকো হচ্ছে করোনাভাইরাসে বিশ্বের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম।

মেয়োর্গা আরো বলেন, রাজনীতিবিদরা সর্বোচ্চ পর্যায়ের সংঘবদ্ধ অপরাধের ব্যাপারে নীরব রয়েছেন। ভয়াবহ কোভিড পরিস্থিতির ব্যাপারেও তাদেরকে নীরব থাকতে দেখা যাচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মাদকপাচার এবং এ সংক্রান্ত সহিংসতা ঠেকাতে সরকার ২০০৬ সালে সামরিক বাহিনী মোতায়েনের পর এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

জুনের মধ্য মেয়াদের নির্বাচনী প্রচারণা চলাকালে ব্যাপক রাজনৈতিক সহিংসতা ঘটতে দেখা যায়। দেশটিতে ওই সময় ১৬ জন প্রার্থী নিহত হন। সূত্র : বাসস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর