বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ০২:১৭

ফাইল ছবি

ভারতে বজ্রাপাতে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে রোববার এ ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া টুডের।

বজ্রাপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়েছে। আর মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে সাতজনের।

রাজস্থানে বজ্রাপাতে মৃত্যু হয়েছে ২০ জনের। নিহতদের মধ্যে সাত শিশুও রয়েছে। রাজ্যটিতে ২০ জনের মৃত্যুর পাশাপাশি ১০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

উত্তরপ্রদেশে প্রচণ্ড বৃষ্টিপাতে রাজধানী প্রয়াগরাজে ১৪ জনের মৃত্যু হয়েছে বজ্রাপাতে। এছাড়া কানপুর দেহাত এবং ফতেহপুরে পাঁচজন করে। কৌশাম্বিতে চারজন, ফিরোজাবাদে তিনজন এবং উন্নাও, হামিরপুর এবং সোনভদ্রায় একজন করে মৃত্যু হয়েছে। কানপুর নগরে দুজন এবং প্রতাপগড় হারদোই এবং মির্জাপুরে একজন করে মৃত্যু হয়েছে।

বজ্রাপাতে হতাহতদের প্রয়োজনীয় সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বজ্রাপাতে রাজস্থানের বিভিন্ন স্থানে ২০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে ১০ জনের বেশি মানুষ। জয়পুরে নিহত হয়েছে ১১ জন। এছাড়া ঢোলপুরে তিনজন, কোটায় চারজন এবং ঝালাওয়ার এবং বারানে একজন করে মৃত্যু হয়েছে।

হতাহতের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে রাজস্থান সরকার। রাজ্যটির মুখ্যমন্ত্রী অশোক গেহলট মৃত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে।

এদিকে মধ্যপ্রদেশেও বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শেওপুর জেলা এবং দুইজন গোয়ালিয়র জেলার বাসিন্দা। এছাড়া শিবপুরি, আনুপ্পুরা এবং বেতুল জেলায় একজন করে মানুষের মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা