ভিয়েতনামে প্রধানমন্ত্রী শপথ নিলেন প্রেসিডেন্ট হিসেবে

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২১, ২২:০৮

ছবিঃ সংগৃহীত

ভিয়েতনামে করোনা মোকাবিলার নেপথ্য নায়ক নগুয়েন সুয়ান ফুক সোমবার (৫ এপ্রিল) রাজধানী হ্যানয়ে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আর তার ছেড়ে আসা প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হয়েছেন দেশটির আরেক ঝানু নিরাপত্তা কর্মকর্তা ফাম মিন চিন।

সোমবার প্রধানমন্ত্রী পদে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৯২.৬ শতাংশ ভোট পেয়েছেন ৬২ বছর বয়সী ওই নিরাপত্তা কর্মকর্তা। খবর রয়টার্স।

এদিকে, নগুয়েন সুয়ান ফুক পাঁচ বছর ধরে ভিয়েতনামের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শাসনামলে দেশটির অর্থনীতি চাঙ্গা হয়েছে এবং করোনা মোকাবিলায় তার সরকারের গৃহীত কর্মসূচি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, সোমবার ৫০০ সদস্য বিশিষ্ট 'নাম সর্বস্ব' জাতীয় পরিষদে গোপন ভোট অনুষ্ঠিত হয়। সেখানে ফুক সর্বোচ্চ ভোট পান। একে তার প্রাপ্য পুরস্কার হিসেবে উল্লেখ করেছেন ভিয়েতনামের রাজনৈতিক বিশেষজ্ঞ নগুয়েন খাক গিয়াং।

প্রসঙ্গত, ভিয়েতনামে কমিউনিস্ট পার্টির কর্তৃত্ববাদী শাসন বিদ্যমান। সেখানে, পার্টির জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ পলিটব্যুরোর ১৮ সদস্য রাষ্ট্র পরিচালনায় মূল ভূমিকা রেখে থাকে।

এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট পদে মনোনীত একমাত্র ব্যক্তি ছিলেন ৬৬ বছর বয়সী ফুক। এর আগে ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া থ্রং পদত্যাগ করেন। শপথ গ্রহণ শেষে ফুক জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফুক বলেন, তিনি খুব ভাগ্যবান এবং সম্মানিত বোধ করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা