অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে মামিকে ধর্ষণ

সময় ট্রিবিউন | ৩ জুলাই ২০২১, ২২:১৭

ছবি : ইন্টারনেট

দিনকে দিন অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে যোগী আদিত্যনাথের ভারতের উত্তরপ্রদেশ। তারই প্রমাণ মিললো আবারও। নিউজ এইট্টিন এর খবরে বলা হয়, রাজ্যটির কন্নৌজ জেলায় একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে আসা এক নারী তারই ভাগ্নের কাছে ধর্ষণের শিকার হয়েছেন। এমনকি মামি চিৎকার করায় বন্ধুদের দিয়ে মারধরও করার অভিযোগ উঠেছে।

এ নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ইন্দিরগড় থানা এলাকার এক গ্রামে বসবাসকারী ওই নারী আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শহরে এসেছিলেন। ধর্ষণের শিকার ওই নারী জানান, ভাগ্নে জিতু ভার্মার অনেক দিন থেকেই তার উপর খারাপ নজর ছিল।

ওইদিন বিয়ের অনুষ্ঠানে তাকে জরুরি দরকার আছে বলে ডেকে নিয়ে ডিআইওএস অফিসের পেছনের মাঠে নিয়ে যায়। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাজছিল ডিজে মিউজিক। সেই তীব্র আওয়াজের কারণে নারীর চিৎকারও শুনতে পারেননি কেউ। সেই সুযোগে অভিযুক্ত ভাগ্নে মামিকে ধর্ষণ করে।

ওই নারী জানান, ভাগ্নে জিতু ভার্মার বন্ধু প্রবীণ এবং রামগোপাল তাকে মারধরও করে। ইতোমধ্যে থানায় জিতু ভার্মা, প্রবীণ ও রাম গোপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই নারী।

থানার ইনচার্জ বিকাশ রাই জানান, অভিযুক্ত ভাগ্নেকে আটক করতে অভিযান শুরু হয়েছে। শিগগিরই অভিযুক্তদের আটক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা