সোশ্যাল মিডিয়ার জন্য নতুন আইন অনুমোদন পুতিনের

সময় ট্রিবিউন | ৩ জুলাই ২০২১, ২০:৫৪

ছবি: ইন্টারনেট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে বিদেশি মালিকানাধীন সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলোর জন্য নতুন একটি আইনে অনুমোদন দিয়েছেন। নতুন সেই আইনে বলা হয়েছে, কোনও বিদেশি প্রতিষ্ঠান ইন্টারনেটে কর্মকাণ্ড চালাতে হলে তারা রাশিয়ায় শাখা কিংবা অফিস খুলতে বাধ্য থাকবে।

রাশিয়াতে ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ সবসময়ই জোরদার করতে আগ্রহী দেশটির কর্তৃপক্ষ। একইসঙ্গে তারা বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নির্ভরতা হ্রাস করতে চায়। নতুন এই আইন বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে মস্কোর নেওয়া পদক্ষেপগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে, রাশিয়ায় সরকারবিরোধীদের বিরুদ্ধে বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ বিক্ষোভ সংঘটনের অভিযোগ করা হয়েছিল। মস্কোর পক্ষ থেকে এমনকি বিভিন্ন কনটেন্টকে অবৈধ আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়া জায়ান্টগুলোকে সেগুলো মুছে ফেলতে বলা হয়।
ক্রেমলিনের চাহিদা অনুযায়ী, কনটেন্ট সরিয়ে না নেওয়ায় জরিমানা আরোপের মতো ঘটনা ঘটে। শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে টুইটারের স্পিড কমিয়ে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর