ধসে পড়া ভবন থেকে এখনো জীবিত মানুষের সন্ধান পাওয়া সম্ভব: বাইডেন

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ২২:২০

ছবি: ইন্টারনেট

ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ধসে পড়া ভবন থেকে এখনো জীবিত মানুষের সন্ধান পাওয়া সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভবন ধসে নিহত এবং নিখোঁজদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

ভবন ধসের এরই মধ্যে এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। ১৮ জনের প্রাণ কেড়ে নেয়া ওই স্থানে এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আর জো বাইডেন মনে করেন, এখনো জীবিত লোক থাকতে পারেন। যে কারণে আরো এক মাস উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার জন্য ফেডারেল তহবিল থেকে অর্থ বরাদ্দ রাখার ঘোষণাও দিয়েছেন তিনি।

এসময় মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এই ঘটনায় আপনাদের মতো আমরাও অত্যন্ত দু:খ ও শোকাহত দিন পার করছি।

কী কারণে ভবন ধসে পড়েছে তার সঠিক কারণ অনুসন্ধানের ওপরও জোর দিয়েছেন বাইডেন।

বিবিসি জানায়, গত ২৪ জুন (বৃহস্পতিবার) মায়ামির পার্শ্ববর্তী সার্ফসাইড এলাকায় ১২ তলা ভবনটি ধসে পড়ে। সেদিন ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

সর্বশেষ পর্যায়ক্রমে ভবন থেকে ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১৪৫ জন মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর