৫ লাখ পর্যটককে ফ্রি ভিসা দেবে ভারত

সময় ট্রিবিউন | ৩০ জুন ২০২১, ০৫:৩২

ছবি: ইন্টারনেট

করোনা মহামারিতে থমকে গেছে ভারতের জনজীবন। ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির অর্থনীতিতে। তবে গণহারে করোনা ভাইরাসের টিকা প্রয়োগের মাধ্যমে সংক্রমণ অনেক কমিয়ে এনেছে ভারত। এখন অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটক এলাকাগুলো খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

ভারতের অর্থমন্ত্রী সীতারামণ বলেন, পর্যটন অঞ্চলগুলো খুলে দেওয়ার পর প্রথম ৫ লাখ পর্যটককে সম্পূর্ণ ফ্রি ভিসা দেওয়া হবে।

দেশের পর্যটন শিল্পকে দ্রুত বর্ধনশীল করতে এ উদ্যোগ গ্রহণ করেছে ভারতের সরকার। ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। এ সময়ের আগেই যদি ৫ লাখ পর্যটকের কোটা পূরণ হয়ে যায় তাহলে সেদিনই হবে শেষ সুযোগ। একজন পর্যটক একবারই এ সুবিধা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ বেড়েই চলছে। নতুন এ অফারে বাংলাদেশিরা আরো বেশি ভারত ভ্রমণ করবে বলে আশাবাদী দেশটির পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর