যুক্তরাষ্ট্রে ১২ তলা ভবন ধস, মৃত্যু ১ নিখোঁজ ৯৯

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ জুন ২০২১, ১৮:৫৭

ছবি: ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ১২ তলা ভবন ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত ৯৯ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মিয়ামি পুলিশের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুন) ভোরে দক্ষিণ ফ্লোরিডা শহরের সার্ফসাইডে মিয়ামি বিচের পাশে ১২তলা ভবনটি আকস্মিকভাবে ভেঙে পড়ে। ভবনটির ১৩০টি ইউনিটের প্রায় অর্ধেক ধসে পড়েছে। মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েল লেভিন কাভা জানান, ভবনটিতে ১০২ জন মানুষ ছিল। এখন পর্যন্ত ৯৯ জন নিখোঁজ রয়েছেন। ভবনটি ধসের সময় তার ভেতরে ঠিক কতজন ছিলেন তা এখনও জানা যায়নি।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপে জীবিতদের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

সার্ফসাইডের কমিশনার টার্লস কেসল্ বলেন, আংশিক ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও মানুষকে উদ্ধার করার আশা করছেন তারা।

ভবন ধসের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি ফ্লোরিডার জনগণকে বলতে চাই, তাদের যা সাহায্য প্রয়োজন, সরকার তা দেবে। আমরা অপেক্ষায় আছি। সাহায্য চাইলেই আমরা সেখানে যাব।’

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিন অংশের ১২ তলা ভবনের মাঝের অংশ হঠাৎ ধসে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে দুই পাশে দাঁড়িয়ে থাকা দুটি টাওয়ার সদৃশের একটি ধসে পড়ে মাটিতে মিশে যায়।

১৯৮১ সালে নির্মিত ভবনটির ১৩০টি অ্যাপার্টমেন্ট ব্লকের অর্ধেকই গায়েব হয়ে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর