ডেইলি অ্যাপল পত্রিকার শেষ সংস্করণ কিনতে রাত থেকে ভিড়

সময় ট্রিবিউন | ২৪ জুন ২০২১, ১৯:১৩

অ্যাপল ডেইলি পত্রিকার শেষ সংস্করণের কপি সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়েছিলেন পাঠকেরা-ছবি: বিবিসি

প্রকাশনা শুরুর ২৬ বছর পর নতুন জাতীয় নিরাপত্তা আইনের আওতায় সরকারি দমনপীড়নের মুখে বন্ধ হয়ে গেল চীনের আধা-আধাস্বায়ত্তশাসিত হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলি।

বৃহস্পতিার পত্রিকাটির শেষ সংস্করণ ছাপা হয়। এই পত্রিকার শেষ সংস্করণের কপি সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়েছিলেন পাঠকেরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেষ দিন ১০ লাখ কপি ছাপা হয়েছে ডেইলি অ্যাপলের। যারা পত্রিকা কিনতে এসেছিলেন তাদের অনেকের মুখেই ছিল বিষণ্নতার ছাপ।

সকালের দিকে দেখা যায়, শুধু পত্রিকা অফিসের সামনে নয় ভিড় জমেছিল বিভিন্ন স্থানে। পত্রিকা কিনতে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডেইলি অ্যাপলের শেষ সংস্করণ নিয়ে নানা খবর এসেছে। অনেকেই হতাশা প্রকাশ করেছেন। শেষ সংস্করণে হেড লাইন করা হয়েছে, 'বিদায় হংকংবাসী'।

গণতন্ত্রপন্থী অ্যাপল ডেইলি চীন ও হংকংয়ের শাসকদের তীব্র সমালোচক হিসেবে পরিচিত। এরই মধ্যে ট্যাবলয়েডটির সঙ্গে সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের বড় অংকের সম্পদ জব্দ করেছে কর্তৃপক্ষ।

গত বছরের মে মাসে চীনের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা আইনের খসড়া প্রস্তাব উত্থাপনের পর হংকংয়ে চলছে গণবিক্ষোভ। সেই বিক্ষোভের খবর প্রকাশের জের ধরেই অ্যাপল ডেইলির প্রধান সম্পাদক রায়ান ল ও প্রধান নির্বাহী কর্মকর্তা চুং কিম-হুমকে গ্রেপ্তার করা হয়।

বিবিসি ও এএফপির খবরে বলা হয়েছে, রায়ান ও চুং কিম-হুমের পাশাপাশি পত্রিকাটির চিফ অপারেটিং অফিসার চাও তাত-কুয়েন, ডেপুটি চিফ এডিটর চান পুই-মান,চিফ এক্সিকিউটিভ এডিটর কাই-ওয়াইকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের গ্রেপ্তারের পরদিন থেকেই গ্রাহক সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে অ্যাপল ডেইলির।

২০২০ সালে চীনের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা আইন পাস করে। নতুন আইনে রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম নিষিদ্ধ করার জন্য কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে। সেই সঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থে হংকংয়ে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে।

সেই আইনের বিরুদ্ধে হংকংয়ে বিক্ষোভ চলছে আড়াই বছরেরও বেশি সময় ধরে। পুলিশের অভিযোগ, অ্যাপল ডেইলি ২০১৯ সাল থেকে আন্দোলনকারীদের পক্ষ নিয়ে ৩০টিও বেশি ‘বিতর্কিত’ নিবন্ধ ছাপিয়েছে।

চীনা নেতৃত্বের কঠোর সমালোচনামূলক নিবন্ধ ছাপায় অ্যাপল ডেইলি  হংকংবাসীর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ২০১৯ সালে চীনবিরোধী এক সমাবেশে সরব উপস্থিতিরি কারণে গ্রেপ্তার করা হয় পত্রিকাটির ধনাঢ্য মালিক জিমি লাইকে। তাতেও দমে না গিয়ে অ্যাপল ডেইলি সমালোচনামূলক নিবন্ধ ছাপতে থাকে। যার ফলশ্রুতিতে জাতীয় নিরাপত্তা আইনের গ্রেপ্তার দেখানো হয় পত্রিকাটির ৫ শীর্ষ কর্মকর্তাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর