মিয়ানমারে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলি; নিহত ১৪

সময় ট্রিবিউন | ১৫ মার্চ ২০২১, ১০:২৪

ছবিঃ গার্ডিয়ান

মিয়ানমারে রবিবার সেনা সমর্থিত নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ১৪ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এমন এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যখন ক্ষমতাচ্যুত রাজনীতিবিদেরা অবৈধ সামরিক সরকারের বিরুদ্ধে বিপ্লবের ডাক দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি'র।

ইয়াঙ্গুনের হ্লায়াইং থারইয়া শহরে বিক্ষোভকারীরা লাঠি ও ছুরি হাতে রাজপথে অবস্থান করলে এলোপাতাড়ি গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।আর তাতে এই রক্তপাতের ঘটনা ঘটে।

এক চীনা ব্যবসায়ীর ওপর হামলা করার পর এলাকাটিতে সামরিক আইন জারি করে জান্তা সরকার। সেনাবাহিনীকে চীন সরকার সমর্থন দিচ্ছে বলে বিক্ষোভকারীদের ধারণা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নেয় দেশটির সামরিক বাহিনী। 
তারা বেসামরিক নেতা ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকেও গ্রেফতার করেছে। গত মাসের অবৈধ সে অভ্যুত্থানকে মেনে নিতে অস্বীকার করেছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। তাই বিপ্লবের ডাক দিয়ে তারা আত্মগোপনে চলে গেছেন। 

সামরিক বাহিনীর ধরপাকড় প্রতিরোধে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের নেতা মান উইন খায়াং থান। তিনি বলেন, জাতীয় জীবনে এটা সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত। তবে অন্ধকার দূর করে শীঘ্রই ভোরের আলো ফুটে উঠবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা