এখনো লকডাউন এর কথা ভাবছে না ভারত

সময় ট্রিবিউন | ৪ এপ্রিল ২০২১, ২১:৪১

ছবিঃ সংগৃহীত

আশংকাজনক হারে বাড়ছে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ । প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু পূর্বের রেকর্ড ছাড়াচ্ছে। সেই সঙ্গে ফের লকডাউনের আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় আবার লকডাউন দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ভারত সরকার জানিয়েছে তারা লকডাউনের কথা ভাবছে না। এমন পরিকল্পনা নেই তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন। যে ১১টি রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক, ক্যাবিনেট সচিব সেই রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, অর্থনীতিতে ফের ধাক্কা এড়াতেই দেশজুড়ে লকডাউনের কথা ভাবা হচ্ছে না। ভারতের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিষয়ক সচিব তরুণ বজাজ বলেন, ‘ফের কোভিড সংক্রমণ সকলের কাছেই দুশ্চিন্তার। তবে স্বাস্থ্য পরিকাঠামো এখন আগের তুলনায় অনেক ভাল। কোভিডের টিকাও এসে গিয়েছে। তাই আমার মনে হয়, সরকার এবার লকডাউন না করেই ভাইরাসের মোকাবিলা করবে।’

সূত্র : আনন্দবাজার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা