ফিলিস্তিনিদের খাদ্য ও শিক্ষা উপকরণ দিচ্ছে তুরস্ক

সময় ট্রিবিউন | ১৮ জুন ২০২১, ০৫:৫৮

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনিদের জন্য ১০ ট্রাকভর্তি খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইসরাইলি নিপীড়নের শিকার ভুক্তভোগীদের সহায়তা করতে বছরব্যাপী উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হবে।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

তার্কিশ রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিক মিসরে গিয়ে গাজায় সহায়তা ত্বরান্বিত করার জন্য অসংখ্যবার বৈঠকে বসেন। ইতোমধ্যে ফিলিস্তিনিদের চাওয়া অনুযায়ী দুটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, কায়রো থেকে ১০ ট্রাকভর্তি সহায়তা দ্রুত ফিলিস্তিনে পৌঁছে দেওয়া হবে।

তার্কিশ রেড ক্রিসেন্ট ইসরাইলি হামলায় আহতদের সহায়তা অব্যাহত রেখেছে বলে জানান কিনিক।

তিনি আরও বলেন, আমরা ফিলিস্তিনিদের সহায়তা করে যাব। ১০ ট্রাকের মধ্যে ছয়টিতে রয়েছে দুই হাজার ফুড পার্সেল এবং বাকিগুলোতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া শিক্ষা উপকরণ, হাইজিন কিট, খেলনা এবং মেডিকেল সরঞ্জাম রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা