যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর ৭ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২১, ২৩:২৮

ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির ওষুধ ও স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, করোনার টিকা নেওয়ার পর সাত জনের দেহে রক্ত জমাট বেঁধেছিল। এদের মধ্যে সাত জনেরই মৃত্যু হয়েছে।

নেদারল্যান্ডসে টিকা নেওয়ার পর নারীসহ পাঁচ জনের রক্ত জমাট বেঁধে যায়। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর শুক্রবার দেশটি ষাট বছর বয়সী ব্যক্তিদের টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে জার্মানিও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

অবশ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ। নতুন পরিস্থিতিতে সংস্থাটি আগামী ৭ এপ্রিল নতুন নির্দেশনা দিতে পারে।

যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, টিকা নেওয়ার পর অধিকাংশের ক্ষেত্রেই সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসির ঘটনা ছিল। মস্তিস্কে রক্ত জমাট বাঁধতে শুরু করলে বিরল এই পরিস্থিতি দেখা দেয়। আটটি ক্ষেত্রে দেখা গেছে, টিকা নেওয়া ব্যক্তি থ্রোম্বোসিস ও প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ার সমস্যায় পড়েছিলেন। এটিও রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর