করোনা রোগীতে ঠাসা দামেস্কের হাসপাতাল গুলোর আইসিইউ

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২১, ২২:২৪

ছবিঃ সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি হাসপাতালের জরুরি বিভাগে অবস্থানরত বয়স্ক একজন নারী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। পরিস্থিতি একেবারে খারাপের দিকে যাওয়ায় তার নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নেওয়া দরকার। তবে আইসিইউতে বিছানা পাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দামেস্কের হাসপাতালগুলোর আইসিইউ রোগীতে ঠাসা। নতুন করে কাউকে আইসিইউতে ভর্তি করানোর মতো পরিস্থিতি নেই।
বাধ্য হয়ে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় গুরুতর অসুস্থ ওই নারীকে রাখা হয়েছে হুইলচেয়ারে। মৌওয়াসাত হাসপাতালের চিকিৎসক ডা. আসমা সায়নী বলেন, আমাদের কাছে অনেক রোগী আসছে, যাদের মধ্যে কারো ভেন্টিলেটর দরকার এবং অনেক রোগী আছে যাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা দরকার।

তিনি আরো বলেন, দুঃখের বিষয় হলো- গুরুতর অনেকে আমাদের চোখের সামনে মারা যাচ্ছে। তাদের জন্য আমরা তেমন কিছুই করতে পারছি না।

সায়নী আরো বলেন, আমাদের কাছে কখনো কখনো ৪০ জনের বেশি করোনা রোগী চলে আসছে। আমরা যত রোগীকে সেবা দিতে পারবো, এই সংখ্যাটা তার তুলনায় অনেক বেশি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর