১১ কেজি স্বর্ণ আত্মসাৎ করেছেন সু চির

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ১৯:৩৩

মিয়ানমারের নেত্রী অং সান সু চি-ফাইল ছবি

মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে ছয় লাখ ডলার ও ১১ কেজি স্বর্ণ আত্মসাতের অভিযোগ উঠেছে। সু চির বিরুধে এসব দুর্নীতির অভিযোগ তুলেছে জান্তা সরকার।

বৃহস্পতিবার দেশটির সরকারি গণমাধ্যমের খবরে জানানো হয়। খবর এএফপির।

গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় অং সান সু চিকে।  অভ্যুত্থানের পর থেকেই সু চি গৃহবন্দী রয়েছেন। সু চির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন আইনভঙ্গসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

নতুন অভিযোগ হলো, তিনি ইয়াঙ্গুনের সাবেক আঞ্চলিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে ছয় লাখ ডলার ও ১১ কেজি স্বর্ণ ঘুষ হিসেবে নিয়েছেন। মিয়ানমারের সরকারি পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলছে, সু চি তাঁর ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন। দুর্নীতি দমন কমিশনের কাছে এ–সংক্রান্ত প্রমাণ রয়েছে বলেও ওই পত্রিকার খবরে জানানো হয়েছে। এসব কারণে দুর্নীতি দমন আইনের ৫৫ ধারায় সু চির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এদিকে অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে প্রায় ৮৫০ জন নিহত হয়েছে।

আগামী সোমবার নেপিডোতে সু চি, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের আরেকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী কাজের অভিযোগের বিচার শুরু হবে।

সু চির আইনজীবী খিন মং জ এএফপিকে বলেন, রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে সু চিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড ভোগ করতে হতে পারে। সু চিকে রাজনীতি থেকে দূরে রাখতে ও তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব