মুম্বাইয়ে ভবন ধস, শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | ১০ জুন ২০২১, ১৭:০০

ছবি: ইন্টারনেট

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি দোতলা ভবন ধসে আট শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। বুধবার রাতে নগরীর মালাদ এলাকার বস্তিতে ভবনটি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

এছাড়া দুর্ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর জানানো হয়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনায় ধ্বংসাবশেষের নিচে এখনো অনেকেই আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাদের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

মুম্বাইয়ের স্থানীয় নগর প্রশাসন গ্রেটার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, ধসে পড়া ভবনের পাশের ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা তিন তলা অপর একটি ভবন থাকা লোকদের সরিয়ে নেয়া হয়েছে।

তারা জানায়, বুধবার রাত ১১টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করছে এবং কাছাকাছি কান্দিভালি হাসপাতালে আহতদের স্থানান্তরে সাহায্য করছে।

এদিকে প্রবল বৃষ্টিতেই ওই ভবনটি ধসে পড়ার কারন বলে মনে করছেন স্থানীয়রা।

সূত্র : এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর